সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অক্লান্ত পরিশ্রমে ৫০ বছরের সেই খুনের রহস্যফাঁস!

অক্লান্ত পরিশ্রমে ৫০ বছরের সেই খুনের রহস্যফাঁস!

নিউজ ডেস্ক :: প্রায় ৫০ বছর ধরেই বিশ্বের তাবড় বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রমেও যে রহস্য ফাঁস হয়নি। এবার জোডিয়াক কিলারের সেই ‘কোডেড’ মেসেজের (সাংকেতিক বার্তা) পাঠোদ্ধার সম্ভব হয়েছে বলে দাবি করেছে ক্রিপ্টোগ্রাফারদের একটি দল।তা কী লেখা ছিল হত্যাকারীর ওই গোপন বার্তায়? গবেষকদের মতে সাংকেতিক বার্তাটিতে হত্যাকারী লিখেছে, ‘আমাকে পাকড়াও করার চেষ্টা করেছেন আপনার। আশা করি, এই কাজে অপনারা খুব আনন্দ পাচ্ছেন। তবে আমি গ্যাস চেম্বারকে একটুও ভয় করি না।’

‌‘কারণ এটি আমাকে স্বর্গে পৌঁছে দেবে। আমাকে ধরলেও বিশেষ লাভ হবে না। আমার কাজ করার জন্য অসংখ্য ভৃত্য রয়েছে। আমি খুন করতে ভালোবাসি। কারণ এই কাজ আমি উপভোগ করি।’

এই মেসেজের রহস্যভেদ করার দাবি করেছেন আমেরিকার ওয়েব ডিজাইনার ডেভিড ওরানচক। ২০০৬ সাল থেকে এই রহস্য থেকে পর্দা সরাতে দিনরাত পরিশ্রম করেছেন তিনি। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন অস্ট্রেলিয়ান গণিতবিদ স্যাম ব্ল্যাক এবং বেলজিয়ামের লজিস্টিশিয়ান জা ভ্যান এয়েকচে।

বিশ্লেষকদের মতে, গোপন বার্তা পাঠিয়ে প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ দিয়েছিল জোডিয়াক কিলার। ওই বার্তাগুলিতে নিজের পরিচয়ও তুলে ধরেছিল সে। যদিও আজও তার পরিচয় অজানা। ১৯৬৯ সালে অর্থার লেই অ্যালেন নামের এক ব্যক্তিকে জোডিয়াক কিলার সন্দেহে জেরা করে পুলিশ। তবে প্রমাণের অভাবে তাকে বেকসুর বলে মেনে নেয়া হয়।

উল্লেখ্য, ছয়ের দশকের শেষের দিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে হানা দেয় ‘জোডিয়াক কিলার’। শহরের বুকে ঘটে একের পর এক খুন। সরকারি হিসেবে সবমিলিয়ে পাঁচজনকে খুন করা হয়েছিল। তবে সিরিয়াল কিলারের দাবি ছিল, সবমিলিয়ে খুনের সংখ্যা ৩৭। আর এই খুনগুলি করার জন্য রীতিমতো ‘ভৃত্যের দল’ ছিল তার।

তবে শত চেষ্টা সত্ত্বেও পুলিশ ও প্রশাসনের দুঁদে কর্তারাও জোডিয়াক কিলারের টিকি ছুঁতে পারেননি না। খুনের কারণও সেই অর্থে জানা যায়নি। এর মধ্যেই ১৯৬৯-এ একটি মার্কিন সংবাদপত্র এর অফিসে পৌঁছয় সিরিয়াল কিলারের বেশ কয়েকটি ‘কোডেড মেসেজ’। কিন্তুওই কোডেড মেসেজের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলেন না পুলিশকর্তারা।

একদিন, দু’দিন করে কেটে গেল ৫০টা বছর। এর মাঝে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এর অর্থ বোঝার চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। এতদিন পর সেই মেসেজের রহস্যভেদ করার দাবি করেছেন আমেরিকার ওয়েব ডিজাইনার ডেভিড ওরানচক।

২০০৬ সাল থেকে এই রহস্যভেদ করার চেষ্টা করছেন তিনি। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন অস্ট্রেলিয়ান গণিতবিদ স্যাম ব্ল্যাক এবং বেলজিয়ামের লজিস্টিশিয়ান জা ভ্যান এয়েকচে।

ওরানচক জানিয়েছেন, ওই কোডেড মেসেজে ১৭টি কলমে বিভিন্ন সংকেত ও অক্ষর মিলিয়ে মোট ৩৪০টি ক্যারেক্টার রয়েছে। একে ৩৪০ সাইফারও বলা হয়। এটি আর পাঁচটি কোড থেকে সম্পূর্ণ আলাদা।

উপরের বাঁদিক থেকে আড়াআড়িভাবে সংকেতগুলি পড়তে হবে। কিন্তু, কীভাবে এই অসাধ্য সাধন হলো? ওরানচক জানিয়েছেন, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, কোড লেখার প্যাটার্ন খুঁজে বার করার ফলেই সাফল্য মিলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯