মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে

আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে

 

নিজস্ব প্রতিবেদক :: সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের জন্য সর্বসম্মতভাবে একটি প্রস্তাব নিয়েছে ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে বিশ্বব্যাপী তরুণদের উদ্যোগকে এই পুরস্কারে পুরস্কৃত করা হবে। কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম-খুলনা, এলিমিনেটরে ঢাকা-বরিশাল ভাস্কর্য ভাঙচুর: ২ শিক্ষকের স্বীকারোক্তি বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ক্যালেন্ডার ছুঁড়ে ফেলার অভিযোগ
সংস্থাটির ২১০তম কার্যনির্বাহী বোর্ডের ভার্চুয়াল সভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত সংবলিত নথিটি ইউনেস্কোর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ইউএনবি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউনেস্কোর নথিতে বলা হয়েছে, সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার সৃজনশীল তরুণ উদ্যোক্তা বিকাশে বড় ভূমিকা রাখবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এমন সিদ্ধান্ত নিল ইউনেস্কো। ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডের ২১০তম সভা দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শান্তি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সংস্কৃতির শক্তিতে বিশ্বাস রেখে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার শীর্ষক একটি পুরস্কার প্রবর্তনের প্রস্তাব উত্থাপন করে বাংলাদেশ। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে সব সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয়েছে।

বোর্ডের যেসব সদস্যেরা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন, বাংলাদেশের পক্ষে তাদের প্রতি প্রশংসা জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন।

এর আগে গত ৯ ডিসেম্বর প্রোগ্রাম অ্যান্ড এক্সটার্নাল রিলেশন কমিশন এবং অর্থ ও প্রশাসনিক কমিশনের যৌথ সভায় বাংলাদেশের এ সংক্রান্ত প্রস্তাবটি বিবেচিত ও অনুমোদিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯