মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাস্ক ব্যবহারে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার

মাস্ক ব্যবহারে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক :: মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানার পরেও সচেতনতা বাড়ছে না। সরকারের নানামুখী পদক্ষেপেরও মাঠ পর্যায়ে সফলতা আসছে না। শেষ অবধি মাঠ প্রশাসনের সাজেশন অনুযায়ী নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

সচিবালয়ে আয়োজিতক ব্রিফিংয়ে তিনি জানান, মাঠ প্রশাসন থেকে আসা সাজেশনের ভিত্তিতে জনসচেতনতার জন্য প্রচারণা নামছে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাঠ প্রশাসন থেকে পরামর্শ দেয়া হয়েছে, স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে মাস্ক ব্যবহারের প্রচার-প্রচারণা চালাতে হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণ করতে। যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। মন্ত্রীসভায় বলা হয়েছে, মাস্ক ব্যবহারে বাধ্য করতে শুধু জেল-জরিমানা করলেই হবে না। তাছাড়া মাস্ক যদি না পরে কোনো কিছুই সফল হবে না।

করোনা মহামারীর মধ্যে গেল জুলাই মাসের শেষদিকে বাসার বাইরে সর্বত্র প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুহার বাড়লেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯