শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেন্দ্রীয় ডেটা সেন্টারে সরকারি তথ্য

কেন্দ্রীয় ডেটা সেন্টারে সরকারি তথ্য

নিউজ ডেস্ক :: গাজীপুরের কালিয়াকৈর হাই টেক পার্কের জাতীয় ডেটা সেন্টারে বাধ্যতামূলকভাবে সরকারি সব তথ্য রাখতে হবে। দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়ের ডেটাও সরকারি এই সেন্টারে টাকা দিয়ে সংরক্ষণের বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড’ এর মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশনের সংশোধিত খসড়ায় ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে যত ডেটা আছে, তার সব কালিয়াকৈরের মেগা ডেটা সেন্টার রাখাতে হবে, বিদেশিদের ডেটাও এখানে রাখা যাবে। প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগের একটা করে সার্ভার করে… মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে কেউ আর সার্ভার করতে পারবে না। সবার ডেটা এই কালিয়াকৈর ডেটা সেন্টারে কোম্পানির আন্ডারে স্টোর করতে হবে। কারণ ওখানে সব সেইফটি ও সিকিউরিটি থাকবে।

সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে, সরকারি তো বাধ্যতামূলক, বেসরকারি পর্যায়ে যত ডেটা আছে, সব ডেটা এখন থেকে ওখানে স্টোর করতে হবে। এটার একটা সুবিধা হচ্ছে, এটার একটা ব্যাকআপ আছে যশোরে। কোনো কারণে যদি কালিয়াকৈরে ডিজাস্টারও হয়, সব ডেটা আবার যশোরের ব্যাকআপ সেন্টার থেকে উদ্ধার করা যাবে।

সরকারের কোনো ডেটা আর ‘লোকালি’ কেউ স্টোর করতে পারবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন থেকে সবাইকে কালিয়াকৈরেরে সেন্ট্রাল ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণ করতে হবে।

সরকারি এই ডাটা সেন্টারে ডাটা সংরক্ষণ করলে মালিক ছাড়া অন্য কারো তা দেখার কোনো সুযোগ থাকবে বলে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, বেসরকারি খাতের কেউ কালিয়াকৈরের ডেটা সেন্টারে তথ্য সংরক্ষণ করতে চাইলে ভাড়া দিয়ে তা করতে পারবে। নিজেদের আর সার্ভার করার দরকার হবে না। এই ডেটা সেন্টারে যারা ডেটা সংরক্ষণ করবেন, ওই ডেটা সেন্টারের মালিকও ঢুকতে পারবে না, বুঝতেও পারবে না, কিছুই করতে পারবে না। যিনি স্টোর করবেন, কেবল তারই এন্ট্রি থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯