মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাবি ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাবি ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?

নিউজ ডেস্ক :: ‘এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই’, ‘খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল?’ ‘আটক শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’ এমন নানা প্ল্যার্কাড নিয়ে স্নাতক-স্নাতকোত্তরের শেষ বর্ষের চূূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, গত মার্চ হতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় স্নাতক-স্নাতকত্তোরের পরীক্ষাও বন্ধ রয়েছে। শিক্ষাবর্ষের সময়কাল অনুযায়ী আমাদের পরীক্ষা ও ফলাফল ২০১৯ সালের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু সেশনজটের অভিশাপ ও করোনা মহামারির কারণে তা এখনো হয়নি।

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষার দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

তবে সময় তো বসে নেই, এরমধ্যে চাকরীর পরীক্ষা হচ্ছে সেখানে আমাদের শিক্ষাবর্ষের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশ নিতে পারলেও আমরা পারছি না। তাই আমাদের দাবি অনতিবিলম্বে চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে হবে।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলে, যখন স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন, সে সময় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়ার জন্য কোন সিদ্ধান্তে আসতে পারছে না।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী বাহার উদ্দিন বলে, আমাদের বাবা দাদাদের কি টাকার খনি আছে, যা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর ফাইনাল পরীক্ষার জন্য ঘুরবো। এ কারণে অনার্স ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য আমরা আন্তরিক।

এটি নিয়ে সিন্ডিকেটে আলোচনা হয়েছে। পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে চিঠি পাঠাবো, তাদের অনুমতি পেলেই আমরা পরীক্ষা নেওয়া শুরু করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯