শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৮ পিলার ব্যবসায়ী আটক, উদ্ধার পিলার

ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৮ পিলার ব্যবসায়ী আটক, উদ্ধার পিলার

নিজস্ব প্রতিবেদক ::  ব্রিটিশ সীমানা পিলারের সাদৃশ্য বস্তুসহ আটকজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন বাইপাস মোড়স্থ ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের সাথে থাকা নয়টি মোবাইল ফোন ও পিলার ব্যবসায়ে ব্যবহারিত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিপয় সদস্য ১০কোটি টাকা মূল্যের পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

রাজাপুর বাইপাস এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে ইদ্রিস খন্দকার সহ বাকি আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ওসি তদন্ত আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯