শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে শিশুর লাশ নিয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বরিশালে শিশুর লাশ নিয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন কালাবদল নদীতে পরে ৫ বছর বয়সী শিশু জোনায়েত হোসেন (৫)। পরে তাকে তিন দিন পরে লাহারহাট ফেরিঘাট এলাকায় এক চরে লাশ দেখতে পান ওই এলাকার লোকজন। সোমবার ( ২ নভেম্বর ) চন্দ্রমোহন ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে কালাবদল নদীতে পরে বলে জানা গেছে।

আজ বুধবার বেলা ১২ টার সময় লাহারহাট ফেরিঘাটের বিপরীত পাশে চরের পাশে লাশ দেখতে পায় ওই এলাকার লোকজনে। এমন খবর শুনে শিশু জোনায়েত দাদা ঘটনাস্থলে গিয়ে তার নাতীর লাশ দেখতে পায়। সেখান থেকে এলাকার মানুষের সহযোগীতায় লাশ তার বাড়িতে নিয়ে আসেন। থানা পুলিশকে বিষয়টি জানান, শিশুর স্বজনরা কিন্তু বেলা ১২টা থেকে পুলিশের আসতে সময় নেয় বিকাল ৫ টা।

এলাকাবাসী জানান, থানা থেকে চন্দ্রমোহনে আসতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। এইদিকে লাশের দুর্গন্ধ এলাকা ছেয়ে গেছে। খবর নেই পুলিশের? এ দিকে, নিহত শিশুটির স্বজনেরা ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফন দিবে এই মুহুর্তে পুলিশ এতে বাধা দেয়। পুলিশ জোর করে লাশের ময়না তদন্তের তাগিদ দিলে স্বজনেরা অস্বীকৃতি জানান।

এ সময় ময়না তদন্ত ও পুলিশি ঝামেলা এড়াতে একপর্যায়ে বন্দর থানার ওসি ও এসি বন্দর, উপ পুলিশ কমিশনার সহ সহকারী কমিশন ভূমিকে জানিয়ে শিশুটির লাশ দাফন দেওয়ার চেষ্টা করেন স্বজনরা। তবে পুলিশ এতে বাধা দেয়।

এ সময় নিহত শিশুর পিতা উত্তেজিত হয়ে পুলিশকে বলেন, আমার সন্তানের লাশ নিয়ে আমার কোনও অভিযোগ নেই। তার পরেও পুলিশে সমস্য কেনও।

ঘটনাস্থলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাউনিয়া থানার সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তিনি প্রতিনিধিকে বলেন, আমি দেখিলাম বেলা ১২ টা থেকে পুলিশের অপেক্ষা করেছে শিশুর স্বজনরা। কিন্তু বেলা ৫ টার সময় পুলিশ এসে লাশ নিয়ে তালবাহানা শুরু করছে।

তিনি বলেন, বিষয়টি প্রথমে বন্দর থানার ওসিকে আমি ফোন দিয়ে বলি। পরে দেখি তার কাছ থেকে কোনও ভাল রেজাল্ট আসছে না। তখন বন্দর থানার এসিকে বলি তাতেও কোনও কিছুই হচ্ছে না। পরে উপ পুলিশ কমিশনারকে জানাই সেও এমন কিছু বলছে জটলা থেকেই যাচ্ছে। শেষ বারের মতো সহকারী কমিশন ভূমিকে জানাই সে বলে ওটা পুলিশের কাজ তারা যা করার করবে। এই বলে ফোনটা কেটে দেয় এসিল্যান্ড।

তিনি আরোও বলেন, আসলে কি করতে চাচ্ছে পুলিশ বাহিনী কিছুই বুজিনা। তার ভীতরে পুলিশ কমিশনারকে ফোন তাকেও পাওয়া গেলেও না। সে আরোও বলেন, আসলে পুলিশের এমন ভুমিকা সাধারণ মানুষের দুর্ভোগ। যেখানে স্বজনদের কোনও অভিযোগ নেই সেখানে পুলিশের তালবাহানা মানবাধিকার লঙ্ঘন বলে জানান তিনি।

পরে শিশুটির লাশ দাফন দিতে দফায় দফায় নিহত শিশুটির স্বজনেরা পুলিশের বাধার মুখে পড়েন। এ নিয়ে পুলিশ ও স্বজনদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ধস্তাধস্তির মধ্যেও শেষ পর্যন্ত শিশুটির লাশ ইউপি মেম্বারের জিম্মায় দাফন দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯