শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরির প্রতিবাদে চন্দ্রমোহনে তৌহিদী জনতার বিক্ষোভ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরির প্রতিবাদে চন্দ্রমোহনে তৌহিদী জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার ১০নং চন্দ্রমোহনে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরি ও প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনের তৌহিদী জনতা।

আজ (২৮অক্টোবর) বিকেলে চন্দ্রমোহন ভূমি অফিস মাঠ থেকে শুরু করে বাজার ঘুরে স্কুল মাঠে শেষ হয়

এর আগে ফ্যান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করা হয়। ব্যঙ্গচিত্রটি দেশটির একজন শিক্ষক ক্লাসে প্রদর্শন করানোর পর শিক্ষককে হত্যা করা হয়।

এই ঘটনার জেরে দেশটির কর্তৃপক্ষ বাকস্বাধীনতার নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুনটি দেয়ালে দেয়ালে দেখানো শুরু করে। যা মুসলিম বিশ্বের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণার সাথে সাথে বিক্ষোভ মিছিল করেছেন কাউনিয়ার ইমাম মুয়াজ্জিন সহ তৌহিদী জনতা।

নবী করিম রাসুলুল্লাহ (সাঃ) এর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা মহান প্রতিপালক আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বিশ্বনবির মর্যাদা, সম্মান ও আলোচনাকে সবার উর্ধ্বে তুলে ধরেছেন। একাধিক আয়াতে আল্লাহ তাআলা এ বিষয়গুলো ঘোষণা করেছেন।

আল্লাহ তাআলা বলেন– وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ‘আর আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি।’ (সুরা আলাম নাশরাহ : আয়াত ৪)- وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া : আয়াত ১০৭)- وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ‘আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কিন্তু বেশির ভাগ মানুষ তা জানে না।’ (সুরা সাবা : আয়াত ২৮)।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাইল পন্ডিত, মোঃ শিরাজ হাওলাদার, মাওলানা কাজী মোঃ অলিউর রহমান,দেলোয়ার বেপারী,মনির তালুকদার, প্রমুখ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯