সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন

ভারতের মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক :: ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে।

শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫০ জন কর্মী কাজ করছেন। এছাড়া অন্তত ২৪টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিটি সেন্টার মলের পাশের অর্কিড টাওয়ার থেকে সাড়ে তিন হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার ও অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯