বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুয়েত প্রবাসীর দেশে ফেরার পথে আকাশে মৃত্যু

কুয়েত প্রবাসীর দেশে ফেরার পথে আকাশে মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: কুয়েত থেকে ঢাকার উদ্দেশে আসা দেশটির বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন বোরহান মিয়া (৫৭) নামে এক প্রবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তার সঙ্গে পাসপোর্ট থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগের সচল নম্বর না থাকার কারণে যোগাযোগ করা যাচ্ছিল না। বোরহান মিয়ার বাড়ি ঢাকার নবাবগঞ্জে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লাশের পরিবারের খোঁজ না পাওয়ায় প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ব্র্যাকের কাছে সহায়তা চাওয়া হয়। এরপর ব্র্যাকের ঢাকার নবাবগঞ্জ উপজেলার ফিল্ড অর্গানাইজার স্থানীয়ভাবে খোঁজ-খবর করে পরিবারটিকে খুঁজে বের করেন। এরপর পরিবারটি বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানবন্দর থানার তত্ত্বাবধানে ওই প্রবাসীর মরদেহ কুর্মিটোলা হাসপাতালে ডেড সার্টিফিকেটের জন্য নিয়ে আসা হয়। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দেওয়া হবে।

মারা যাওয়া প্রবাসীর পরিবার জানায়, বোরহান মিয়া পাঁচ বছরে আগে কুয়েতে যান। সেখানে অবৈধ হয়ে যাওয়ার কারণে আউট পাশের মাধ্যমে দেশে ফিরছিলেন তিনি। তবে তিনি করেনায় আক্রান্ত ছিলেন না। বিমানের ভেতরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯