বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃঃ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দক্ষিণ চর আইচা গ্রাম থেকে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ডিবি’র এসআই সুজিৎ কুমার গোমস্তার নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম সবুজ ও কল্লোল নামের ওই দুই ব্যক্তিকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে বিক্রির পরে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রিয়াজুল ইসলাম সবুজ চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) চরকাউয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং কোতয়ালী থানা বিএনপি’র প্রচার সম্পাদক। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন- মহাসচিব এ্যাডঃমজিবর রহমান সরোয়ার এর ব্যক্তিগত সহকারী বলে জানাগেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্র্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ কর্মকার জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়।
এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।