সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিক্ষোভ ও রক্তপাত এড়াতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট পদত্যাগ

বিক্ষোভ ও রক্তপাত এড়াতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট পদত্যাগ

অনলাইন নিউজ :: বিক্ষোভ ও রক্তপাত এড়াতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে এই পদত্যাগের ঘোষণা তিনি দেন। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ অন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে সুরুনবায় জিনবেকভ বলেছেন, ‘আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে। ’

বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধী তিনি পদত্যাগের দাবি করে আসছেন।

তিনি দাবি করেছেন, ‘ক্ষমতায় আঁকড়ে থাকা আমাদের দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। আমার জন্য, কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার ওপরে। ’

নির্বাচন ঘিরে সৃষ্ট বিক্ষোভে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর প্রেসিডেন্টের এ পদত্যাগের ঘোষণা এলো। বিক্ষোভে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং বেশ কয়েকজন গভর্নর ও মেয়র পদত্যাগ করেছেন। এর ফলে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯