শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চন্দ্রমোহনে সরকারি জমি অবৈধ দখল, উদ্ধার করল সহকারী ভূমি কর্মকর্তা।

চন্দ্রমোহনে সরকারি জমি অবৈধ দখল, উদ্ধার করল সহকারী ভূমি কর্মকর্তা।

আনোয়ার হোসেন :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজারে ১১২ নং পঞ্চিম ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি খাল অবৈধভাবে দখল করে সেগুলোতে দোকানঘর তোলা হয়েছে।

চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকায় ওই সরকারি খাল উদ্ধার করলেন বরিশাল সদর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসন।

আজ বুধবার উদ্ধার করা জমিতে লাল নিশান স্থাপন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই সরকারি খালের জমিগুলো দীর্ঘদিন ধরে এলাকার  প্রভাবশালী ব্যক্তিরা নিজ দখলে রেখে ভোগ করে আসছিলেন। সেই সঙ্গে অনেক প্রভাবশালী ব্যক্তি আবার বাকি কিছু জমিতে অবৈধভাবে দোকানঘর তুলেছেন।

আজ বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান সরকারের নেতৃত্বে দখলে থাকা সরকারি খালের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে ইস্কুল কতৃপক্ষ তাদের জমি গ্রাম্য আমিন দিয়ে মাপজোক শেষে সীমানা দিয়েছে।

সরকারি খাল উদ্ধার অভিযানে সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. মেহেদি হাসান, সার্ভেয়ার ফোরকান, স্থানীয় তহসিলদার মিজানুর রহমান পান্না বন্দর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি ভূমি কর্মকর্তা বলেন, অবৈধ খাল দখল করে দোকানঘর তোলার পুড়ানো কিছু মালিকদের তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা অবৈধভাবে দখল করা জমি না ছাড়িলে তাদের আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরোও বলেন, শুধু টুমচর নয় যেখানেই সরকারি জমি দখলের অভিযোগে পাওয়া যাবে সেখানেই এই অভিযান অবহিত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯