বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত ভাই-বোনের ছয়জনই মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত ভাই-বোনের ছয়জনই মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে শাহা আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে নয় হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিতেন শাহা আলী।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ থানাধীন ছোট সাদিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে নয় হাজার ১২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহা আলী জানান সাত ভাই-বোনের মধ্যে এক ভাই বিদেশে থাকেন। বাকি ছয়জন মাদক ব্যবসায় জড়িত। মাদক বিক্রির ঘটনায় এর আগে গ্রেফতার হয়েছিলেন শাহা আলী।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন আরও বলেন, মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে আসামির দুই ভাই নজরুল ও শাহ আলম কারাগারে রয়েছেন। শাহ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯