সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরিয়ার পরিবারের লোকদের সহায়তার জন্য নারীদের বিয়ে করতে হয় দেরিতে

সিরিয়ার পরিবারের লোকদের সহায়তার জন্য নারীদের বিয়ে করতে হয় দেরিতে

অনলাইন ডেস্ক :: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারীরা ব্যাপক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন। সে দেশের বহু পুরুষ পালিয়ে গেছেন, আবার অনেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। পুরুষের অবর্তমানে নারীদেরকেই ধরতে হচ্ছে সংসারের হাল। এমনকি সে দেশে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে গেছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে অনেক দেরিতে নারীরা বিয়ে করছেন বলে জানা গেছে। পরিবারকে সহায়তা করার জন্য অনেক নারীই ৩০ বছর পার হওয়ার আগে বিয়ে করছেন না। সে ক্ষেত্রে অনলাইনে সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই। ভার্চুয়াল মাধ্যমে প্রেমের সম্পর্কের পর অনেকেরই বিয়ে হচ্ছে।

তবে বেশির ভাগের ক্ষেত্রে ৩০ বছরের আগে বিয়ের কথা চিন্তা করা সম্ভব হচ্ছে না সে দেশের বহু নারীর। সে ক্ষেত্রে তাঁরা পুরুষদের সঙ্গে নানা রকমের চাকরি করছেন। অনেকে দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক কাতিয়া রৌপেজ এ ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করেন। সেখানে এ ধরনের বিষয় উঠে আসে। ওই প্রতিবেদনে দেখা যায়, তৈরি পোশাক বিক্রির দোকানে পুরুষ কর্মীর সঙ্গে একই কাজ করছেন এক নারী। ৩০ পার হয়ে গেলেও বিয়ের ব্যাপারে ভাবতেই পারছেন না এই নারীরা। সূত্র : আলজাজিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯