শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মচ্ছব : ভুয়া বিলে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ

বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মচ্ছব : ভুয়া বিলে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ

আনোয়ার হোসেন :: বরিশাল সদর সাব-রেজিস্ট্রির অফিসে নকল নবীশদের নামে ভুয়া বিলের সিন্ডিকেট করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত করেছে অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগ পেয়ে এখনও কোনো পদক্ষে নেয়নি জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। সদর সাব-রেজিস্ট্রির অফিসে ভুয়া বিলের দুর্নীতির কারণে বছরে হাজার কোটি টাকার উপরে একটি কুচক্র মহল সরকারের টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকারের টাকা আত্মসাতের মাধ্যেমে সাব-রেজিস্ট্রারসহ অনেকে যেমন আঙগুল ফুলে কলাগাছ হয়েছেন তেমনি নকল নবীশরা চাকুরী হাড়াতে বসেছে। সরকারের ওই টাকা উদ্ধারে এখনও কোনো পদক্ষে নেয়নি দুদক। এরই মধ্যে শুরু হয়েছে দুর্নীতিবাজদের বাচাতে দতবিরের প্রক্রিয়া। দফায় দফায় নকল নবীশদের নিয়ে জেলা রেজিস্ট্রারের গোপন মিটিং। এমনও শোনা যায়, অফিসের দুর্নীতির বিষয় বাহিরের লোকে যেনও না জানে এমনকি সাংবাদিকদের সাথে কেউ কথা না বলুক। তবে বরিশাল সদর সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়মের ব্যাপারে শুরু হয়েছে সাংবাদিকদের খোঁজখবর ও অনুসন্ধান।

নকল নবীশদের নামে ভুয়া বিলের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী নকল নবীশরা তারা বলেন, আমাদের নামে ভুয়া বিল করে বছরে হাজার কোটি কাটা আত্মসাৎ করেছে অফিসের কিছু দুর্নীতিবাজরা। তারা বলেন, আমাদের নামে ভুয়া বিল হয় আমরা জানিনা। যখন এমন নকল নবীশদের নামে ভুয়া বিলের দুর্নীতির প্রমাণ পেয়েছি তখন সাব-রেজিস্ট্রি অফিসের পূর্বের বছরগুলোর বিলের কাগজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানিয়েছি জেলা রেজিস্ট্রার স্যারকে। তারা বলেন, এত বড় দুর্নীতির খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পরও দুদকের তদান্ত টিম আসলো না তখনই আমাদের সন্দের আর অবকাশ নেই।

যে সকল নকল নবীশদের নামে ভুয়া বিল করেছে, মনিকা রানী দাস ৯শত টাকার পরির্বতে ৭ হাজার ৯শত টাকা, জেমি ১৯শত টাকার পরির্বতে ১৯ হাজার, রোকছনা ১২ শত টাকার পরির্বতে ১২ হাজার, রোকেয়া ৬শত টাকার পরির্বতে ১৬ হাজার, লিজা আক্তার মনি মার্চ মাসে অফিস না করেও তার নামে ১২ হাজার, আছিয়া মার্চ মাসে ২৬শত টাকার পরির্বতে ৪ হাজার ৮শত, অনুপস্থিত এমন কিছু নকল নবীশদের বেতন, তাছলিমা আক্তার ২৬৭৬৪ টাকা, রাসেল হাওলাদার ২০২৫৬ টাকা, সালমা খানন ২২৩৪৪ টাকা, লাভলী আক্তার ২৩৭৬৭টাকা, মোঃ গফফারের বেতন আসে ৭১৫২ টাকা।

অনিয়মের অভিযুক্ত নকল নবীশ আসাদ হোসেন (সোহেল) পলাতক। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার বাবাও সাংবাদিকদের সামনে কোন কথা বলেননি।

পেশকার শাহিনের বিরুদ্ধে হাজার অভিযোগ থাকা সত্ত্বেও অফিস করেন। তিনি বলেন, আমার কোনো বিল কাগজে স্বাক্ষর নেই। তবে সকল অনিয়মের অভিযোগ মানতে নারাজ পেশকার শাহিন। নকল নবীশ থেকে শুরু করে দলিল লেখক পর্যন্ত শাহিনের অত্যাচারে অতিষ্ঠ। নিজেকে বাচাতে শাহিনের নানান কৌশল। তবে সবাই শাহিনসহ দুর্নীতির সাথে জরিতদের শাস্তি কামনা করেন। সবাই শাহিন আসাদসহ দুর্নীতির সাথে জরিতদের কি বিচার হবে তাহা দেখার অপেক্ষায়।

তবে অনিয়মের বিষয় জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, আমরা দ্রুত তদন্ত কমিটি করে দুর্নীতির সাথে জরিতদের বিরুদ্ধে আইনিয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরোও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দুর্নীতির প্রমাণ পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯