শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সাব-রেজিস্ট্রার অফিসে ২২শ টাকা বেতন ২২ হাজার করে উত্তোলনকারী! পেশকার শাহিন ও নকল নবীশ আসাদের কারিশমা?

বরিশাল সাব-রেজিস্ট্রার অফিসে ২২শ টাকা বেতন ২২ হাজার করে উত্তোলনকারী! পেশকার শাহিন ও নকল নবীশ আসাদের কারিশমা?

আনোয়ার হোসেন :: বরিশাল সদর সাব-রেজিস্ট্রার এর কার্যালয় নকল নবীশদের বেতনের তালিকায় শত টাকার স্থানে হাজার টাকা বসিয়ে বছরের পর বছর ভুয়া বেতন উত্তোলন করছে বলে উভিযোগ উঠেছে পেশকার শাহিন ও নকল নবীশ আসাদের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানাযায়, নকল নবীশদের বেতনের তালিকা ভুয়া একটি ও আসল বেতন উত্তোলন করার তালিকা অন্যটি। তাহলে কি করে প্রকাশ হলো এমন অনিয়মের বিষয়? আসল ঘটনা হলো এমন অনিয়মের সন্দেহ দেখা দেয় ডিয়ার সহকারী নুসরাতের কাছে। তবে ডিয়ার সহকারী নুসরাত জানতো না এমন অনিয়মের বিয়ষগুলো।

হঠাৎ নুসরাতের কাছে বেতনের জন্য নকল নবীশের এক সদস্য স্বাক্ষর দিতে গিয়ে দেখে তার নামে ২২ হাজার টাকা বেতন। কিন্তু সে অসুস্থ থাকায় ২২ হাজার টাকা বেতন বুজতে না পেরে স্বাক্ষর দিয়ে চলে যাওয়ার সময় ডিয়ার সহকারী নুসরাত বলেন, এই মাসে ভাল কাজ করেছো ২২ হাজার টাকা বেতন আসছে তোমার।

সে নিজে মনে করছে আসলে মনে হয় ম্যাডাম ২২ শত টাকারে ২২ হাজার বলে আমাকে সান্তনা দিচ্ছে। কিন্তু তার মনে কেমন যেন অনুভতি হলো ম্যাডাম তো এমন বলতে পারে না। তাহলে আসলে কি? সে তার সহপাঠীদের কাছে বিষয়টি আলাপ করলো। সহপাঠীরা পুনরায় বেতনের তালিকা দেখতে ডিয়ার সহকারী নুসরাতের কাছে যায়। জুলাই ও আগস্ট মাসের তালিকা দেখে সকল সহপাঠীর চোখ কপালে! কি করে এমন হলো সবাই তাদের বেতনের তালিকা দেখতে চায়। এক পর্যায় দেখা যায় সকল নকল নবীশদের বেতন শত কে হাজার বানিয়েছে একটি চক্র। তবে তাদের স্বাক্ষর মিলছে না কেনও?

যে বেতনের তালিকায় স্বাক্ষর নিয়েছে সেই তালিকা কোথায়! যেখানে স্বাক্ষর নিয়েছে সেখানে তো এতো বেতন লেখা ছিলো না, তা হলে তাদের নাম দিয়ে এতো সরকারি টাকা কে আত্মসাৎ করে? আর কতো দিন ধরে এমন করে এই নিয়ে অফিস চত্বরে হর-হামেশা উচ্চবাচ্য ও হট্টোগোলের ঘটনা ঘটতে থাকে।

তবে খোজ নিয়ে জানাযায়, অনিয়ম ও দূর্নীতির এবং সরকারের টাকা আত্মসাতের মূল হোতা পেশকার শাহিনের ছত্রছায়ায় নকল নবীশ আসাদ জরিত। তবে সরকারের টাকা আত্মসাত কারী পেশকার শাহিন ও নকল নবীশ আসাদ কে! কি তাদের পরিচয় কত টাকা মালিক তারা এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা জনগনের সামনে দূর্নীতি ও অনিয়মের চিত্র গুলো তুলে ধরার চেষ্টা করছে।

তবে গোপন সূত্রে জানাগেছে, দূর্র্নীতিবাজদের চাকরী বাচাতে অনিয়ম ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য তদবির চালাচ্ছে। আর সাব-রেজিস্টার অফিসের কিছু কর্মকর্তারা অনিয়মের বিষয়গুলো ধামাচাপা দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯