শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সাইফুল ইসলাম, বরিশাল ॥ বহুল আলোচিত পর্যটনকেন্দ্র পেয়ারা বাগান। প্রতিবছর হাজারো দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে পেয়ারাবাগানে। আটঘর কুরিয়ানা থেকে ভিমরুলি যেতে প্রধান ব্রিজটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন এই বিপদজনক ব্রিজ পাড় করতে হয় অসংখ্য অটোগাড়ি, ভ্যান, মটরসাইকেল, যে কোনো মূহুর্তে গড়ি সহ ভেঙ্গে পড়তে পাড়ে ব্রিজটি। ভংকর দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। জনমনে আতংক নিয়ে পড়াপাড় হতে বাধ্য হচ্ছে হাজারো জনগন। ব্রিজের উপর কাঠ ব্যবহার করে পাড়াপাড় হচ্ছে মানুষ ও গাড়ি। চাঁরটি পিলারের একটি পিলার ভাঙ্গা থাকায় এক পাশ নিচু হয়ে গেছে। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয় পেয়ারা।
সব সময় থাকে লোকেলোকারন্য, দুর দূরন্ত থেকে সময় কাটাতে প্রতিনিয়ত পর্যটক এসে পাড়ি জমাচ্ছে বহুল আলোচিত এই পেয়ারা বাগানে। প্রাই পর্যটকদে পরতে হয় বিপাকে।
যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে ব্রিজটি। ভয়ভিতি নিয়ে ব্রিজ পারাপার করছে এলাকাবাসি।
স্থানীয় সূত্র জানায়, বিগত ৫-৬ বছর ধরে বেহাল অবস্থা আছে ব্রিজটি। কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথ্যা। আশার আলো দেখেছে বহুবার। ব্রিজটি মেরামত করার জন্য একাধিক বার মাপঝোপ করা হলেও বাস্তবে তার কোনো রুপ নেয়নি। ব্রিজটি নিয়ে ভোগান্তিতে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। প্রতিবার আশার আলো দেখানো হলেও তা রয়েযায় অন্ধকারের ওই পিছনের ঘরটাতেই, যা আদৌ পুরন হবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তার মধ্যো পর্যটকসহ এলাকাবাসিরা।
স্থানীয় বাসিন্দা সুভ্রত মন্ডল জানান, মাস খানেক আগেও ইঞ্জিনিয়ার এসে মাটি পরিক্ষাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে চলে যায়। একইভাবে বেশ কয়েকবার উর্ধত্বন কর্মকর্তারা এসে পরিক্ষা চালায় কিন্তু কোনো কাজের অগ্রসর হয়নি শুধুই আসার আলো নিয়ে দিনযাপন করছে পর্যটকসহ আটঘর কুরিয়ানার বাসিন্দারা।
আরো জানান, স্থানীয় একটি ক্লাবের পক্ষ্য থেকেও মেরামত যেনো করা হয় সেই বাবত দশহাজার টাকা উত্তলন করে দেওয়া হয় তবুও ফল মেলেনি। প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে পুরোনো এই ব্রিজ পারাপার করছে স্কুল শিক্ষার্থীসহ শতাধিক মানুষ ও যানবাহন। কয়েক গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ পারাপার করে। পেয়ারার মৌসুমে থাকে উপচে পরা ভিড়, তৈরি হয় প্রতিনিয়ত মিনি যানযট। অনিহা আসে ভ্রমনে অনেক পর্যটকের, কখোনো কখোনো আবার গাড়ির চাকা ব্রিজের গর্তে পরেযায়।
পর্যটক সূত্র জানায়, ভাঙ্গা ব্রিজ এর জন্য তাদের যাতায়াত ব্যবস্থার ব্যপক বিগ্ন ঘটছে। পর্যটকদের দাবি এই ব্রিজ সংস্করন হলে তুলনামূলক বেড়ে যাবে অনেকগুন পর্যটক। ব্রিজ থেকে গাড়ি নিতে কেউ কেউ দিধারমধ্যে পরে যায়। নবগ্রাম থেকে কুরিয়ানার রাস্তা কাছে থাকাতেও তাদের প্রায় ৫ কিলোমিটার ঘুরে নবগ্রাম-ঝালকাঠির হাইওয়ে রোড ঘুরে যেতে হচ্ছে পেয়ার বাগান। ভোগান্তির যেনো অবসান ঘটে তার জন্য কর্তৃপক্ষের জোড়ালো ভূমিকার আহ্বান জানায় পর্যটকরা। বড় ক্ষতির হাত থেকে রক্ষাপেতে হলে এর সংস্কার করা আবশ্যক।
স্থানীয়দের দাবি ব্রিজটি নিয়ে ভোগান্তি বাড়ার আগেই যেনো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হয়। স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা চাচ্ছেন অসহায় জনগন এবং পর্যটনকেন্দ্রে পর্যটক বাড়াতে ও গাড়ি নিয়ে চলাচল করার জন্য যথাসম্ভব দ্রুত ব্রিজ সংস্কারের কাজ শুরু করার জন্য অনুরোধ জানিয়েছে পর্যটকসহ বিভিন্ন পেশার মানুষ। যত দ্রুত ব্রিজটি সংস্করন হবে ততই পর্যটক বৃদ্ধিপাবে এবং আরো জনপ্রিয়তা বৃদ্ধি হবে আটঘর কুরিয়ানার এটাই এলাকাবাসির মন্তব্য।