শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বানারীপাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

মামুন আহমেদ :: বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল -১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া-মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র আ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, সহসভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সহসভাপতি ও বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার প্রমুখ।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাগ্নে সাবেক চীফ হুইপ ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯