রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সিনহা হত্যা ঘটনায় কক্সবাজার পুলিশের ১০৭৫ কনস্টেবলকে একযোগে বদলি

সিনহা হত্যা ঘটনায় কক্সবাজার পুলিশের ১০৭৫ কনস্টেবলকে একযোগে বদলি

নিউজ ডেস্ক :: পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ওসি, ইন্সপেক্টর, এসআই ও এএসআইদের বদলির পর এবার কক্সবাজার জেলা পুলিশের এক হাজার ৭৫ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের এক হাজার ৭৫ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেনকে প্রথম বদলি করা হয়। এরপর আদেশ আসে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ সহকারী পুলিশ সুপারের বদলির। বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলি করা হয় ৩৪ পরিদর্শকসহ ২৬৪ পুলিশ কর্মকর্তাকে। এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক হাজার ৭৫ জন কনস্টেবলকে বদলি করা হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন অনুসন্ধান ২৪কে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাকরি বদলির। নিয়মতান্ত্রিক পন্থায় সারাদেশেই বদলি হন পুলিশ সদস্যরা। কক্সবাজারে কর্মরতরাও একই প্রক্রিয়ায় বদলির আদেশ পেয়েছেন। যারা চলে যাচ্ছেন তাদের স্থলে অন্য স্থানের দায়িত্বশীলরা বদলি নিয়ে স্থলাভিষিক্ত হচ্ছেন। সব মিলিয়ে পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিতর্ক ওঠে এসপি মাসুদ হোসেনেকে নিয়েও। এরপর জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় সদর দফতর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯