রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লন্ডনে পুলিশ স্টেশনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা: আহত-১

লন্ডনে পুলিশ স্টেশনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা: আহত-১

অনলাইন নিউজ :: লন্ডনে পুলিশ স্টেশনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতও হয়েছেন একজন।

শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। -ডেইলি মেইল, বিবিসি

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশীর সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি। লন্ডন পুলিশ জানিয়েছে, গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরও এক বন্দি গুলিতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ আরও জানায়, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনও গুলি ছোড়া হয়নি। স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, আমরা তার (নিহত পুলিশ) পরিবারকে সহযোগিতা করছি। এছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যেও একটি টিম কাজ করছে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯