বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দীপিকা মাদককাণ্ডে এনসিবির তলবে পড়েছেন

দীপিকা মাদককাণ্ডে এনসিবির তলবে পড়েছেন

বিনোদন প্রতিবেদক :: বলিউডের মাদককাণ্ডে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তলবে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে জেরা করা হবে। শুধু দীপিকাই নন, একইসঙ্গে জেরা করা হবে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও। এনসিবির তলবে সারা আলি খানের পর বৃহস্পতিবার মধ্যরাতে গোয়া থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোনও। সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিংহ। মধ্যরাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মুম্বাই ফিরলেন দীপিকা।

কয়েকদিন আগে পরিচালক শকুন বাত্রার শ্যুটের জন্য গোয়া যান দীপিকা। কিন্তু আচমকা বছর তিনেকের আগের একটি হোয়াটসঅ্যা‌প চ্যাট এনসিবির হাতে আসতেই ভেস্তে যায় দীপিকার কাজ। ওই চ্যাটে দেখা যায়, ডি এবং কে নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিকবার কথা চালাচালি হয়েছে।

বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা। আর ‘কে’ দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ। কারিশমাকেও তলব করেছিল এনসিবি। কিন্তু অসুস্থতার কারণে এনসিবির কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। মাদককাণ্ডে দীপিকার নাম জড়াতেই থমথমে বলিউড। এখনো পর্যন্ত কঙ্গনা রানাউত ছাড়া বলিউডের কোনো বড় স্টারই এ নিয়ে মুখ খোলেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯