বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাড়ে ৩ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাড়ে ৩ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

নিউজ ডেস্ক :: বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধাওয়া খেয়ে ফেলে যাওয়া সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, টেকনাফ ব্যাটালিয়নের লেদা বিওপির আওতাধীন লেদা ছ্যুরিখাল এলাকা দিয়ে মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে। এমন খবরে লেদা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়।

রাত ৯টার দিকে টহল দল কয়েকজন ব্যক্তিকে নাফ নদীতে জোয়ার থাকা অবস্থায় একটি নৌকাযোগে লেদা ছ্যুরিখাল সংলগ্ন কেওড়া জঙ্গলে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। কিন্তু তারা দূর থেকে টহল দলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নৌকাটি বিপরীত দিকে ঘুরালে ধাওয়া দেয়া হয়। তখন তারা নৌকায় থাকা প্লাস্টিকের কয়েকটি বস্তা কেওড়া বাগানে ফেলে নাফনদের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে কেওড়া জঙ্গল তল্লাশি করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে গণনা করে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। পাচারকারীদের আটকের জন্য পরবর্তী ২ ঘণ্টা যাবৎ অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯