বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক :: কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে ইয়াবাসহ দুইজনকে আটকের বিষয়টি জানানো হয়।

আটক দুইজন হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বালিগাঁও এলাকার আকরাম আলী খানের ছেলে মো. হাবিবুর রহমান (৬৩) ও কক্সবাজার জেলার রামু থানাধীন করলিয়ামুরা এলাকার আবদুর রহিমের ছেলে আরিফ উল্লাহ (১৯)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক দুইজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিল তারা। দীর্ঘদিন ধরে তারা ইয়াবার ব্যবসা করে আসছে। আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯