শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক :: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনলাইনে বার্ষিক পরীক্ষা শুরু হয়।

কলেজ সূত্রে জানা গেছে, প্রথম দিনে ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর শতকরা হার ৮৫ দশমিক ৫৭। পরীক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়।

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান, করোনার কারনে এ মুহূর্তে প্রতিষ্ঠানে বসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে গুণগত মান ও ধারাবাহিকতা বজায় রাখতে আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চাই। এর কারণে অটোপ্রমোশন না দিয়ে এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগটি হাতে নেওয়া হয়।

তিনি জানান, আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের ৫০ নম্বরের একটি প্রশ্নপত্র দেওয়া হয়। যেটি নির্ধারিত ৫০ মিনিট সময়ের মধ্যে শেষ করা হয়। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে অনলাইন বার্ষিক পরীক্ষা শুরু হয়। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯