রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সুয়ারেসের বিরুদ্ধে!

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সুয়ারেসের বিরুদ্ধে!

অনলাইন ডেস্ক :: আমাদের দেশে ‘প্রশ্নপত্র ফাঁস’ নতুন কিছু নয়। হরহামেশাই এ নিয়ে সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগেমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।বাইরের দেশেও যে এমনটা ঘটে না, তা কিন্তু ঠিক নয়।

তাই বলে লুইস সুয়ারেসের মতো শীর্ষ ফুটবলারের নামও যে ‘প্রশ্নপত্র’ ফাঁসের সঙ্গে জড়াবে তা নিশ্চয়ই অনেকের কাছে অসম্ভব ঠেকতে পারে। কিন্তু ইতালির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’র এক রিপোর্টে এমনই চমকে দেওয়া অভিযোগের কথা জানা গেছে।

নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর থেকেই ক্যাম্প ন্যু ছাড়তে চাইছেন লুইস সুয়ারেস। কারণ ডাচ কোচ তাকে জানিয়ে দিয়েছেন, তার পরিকল্পনায় নেই এই উরুগুইয়ান স্ট্রাইকার। এজন্য কিছুদিন আগে স্পেন ছেড়ে ইতালির জুভেন্টাসে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তিনি।

ইতালির নাগরিকত্ব অর্জন মানে পাসপোর্টের মালিক হওয়ার চেষ্টা করেছিলেন সুয়ারেস। এজন্য গত্য সপ্তাহে ইতালিয়ান ভাষা পরীক্ষায় বসেছিলেন তিনি। পরীক্ষায় তিনি পাশ করেছিলেন ঠিকই, কিন্তু সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তার আবেদন বাতিল হয়ে যায়।

এদিকে ইতালিয়ান ভাষা পরীক্ষায় পাশ করলেও এই প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে দেশটির পুলিশ। ইতালিয়ান পুলিশের অফিসিয়াল ডকুমেন্ট ঘাঁটাঘাঁটি করে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ইতালিয়ান নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে গত ১৭ সেপ্টেম্বর লুইস সুয়ারেস যে ইতালিয়ান ভাষা শিক্ষা পরীক্ষায় অংশ নেন তাতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। ’

ইতালিয়ান কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার আগে আগে প্রশ্নপত্রের বিষয়াবলী সম্পর্কে জানতেন সুয়ারেস। ফলে ইতালিয়ান ভাষা সম্প্রকে স্বল্প জ্ঞান সত্ত্বেও তিনি পরীক্ষায় উতরে গেছেন। এমনকি তদন্তে উঠে এসেছে পরীক্ষার বিষয়বস্তু আগে থেকেই তার সঙ্গে আলোচনার মাধ্যমে সাজানো হয়েছিল। শুধু তাই না, পরীক্ষার আগেই আগেই প্রাপ্ত নম্বর ঠিক করে রাখা হয়েছিল। পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অনলাইনে পাঠ নেওয়ার সময়ের কিছু ভিডিও রেকর্ডিং ঘেঁটে এসব তথ্য জেনেছে পুলিশ।

ভিডিও রেকর্ডিং থেকে কিছু বাক্য প্রকাশ করেছে ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্তস’। সুয়ারেসকে ভাষা শিক্ষার পাঠ দেওয়ার সময় একজন বলেন, ‘সে (সুয়ারেস) প্রতি বছর ১০ মিলিয়ন ইউরো আয় করেন, তাকে অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে। ’

আরেকজন বলেন, ‘কিন্তু সে যদি ক্রিয়ার সংযোগ না করতে পারে এবং ক্রিয়ার পরিবর্তন না করেই কথা বলে?’ এরপর আরেকজন বলেন, ‘আমাকে বলো তোমাকে কত স্কোর দিতে হবে এবং তা দিতে আমি প্রস্তুত। অন্য একজন বলেন, ‘সে যদি পাশ না করে, আমি শেষ হয়ে যাব। ’

‘আমরা তাকে ভালোভাবে প্রস্তুত করেছি, সে পরীক্ষার বিষয়বস্তুর কিছুটা মুখস্ত করেছে,’ ইতালিয়ান সংবাদমাধ্যম কর্তৃক প্রকাশিত অন্য আরেকটি বাক্য এটি।

ইতালির পুলিশ এখন সরকারি কর্মকর্তাদের এই জালিয়াতির প্রমাণ সংগ্রহে পুরোদমে কাজ করছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯