শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা বন্দর থানা এলাকায় সাহেবের হাট বাসস্ট্যান্ডে দুই ভাগে অটো গাড়ি থেকে ভিন্ন ভিন্নভাবে ২ থেকে ৪ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে প্রতিদিন। এসব চাঁদার ভাগ যাচ্ছে পুলিশ ও স্থানীয় সরকারদলীয় রাজনৈতিক নেতাদের পকেটে। তাদের ছত্রছায়ায় চলছে বেপরোয়া চাঁদাবাজি। পুলিশের সহযোগিতায় সরকারদলীয় একাধিক রাজনৈতিক সংগঠনের নেতারাই এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর।
লাহার হাট থেকে সাহেবের হাট, সাহেবের হাট থেকে দিনারের পুল পর্যন্ত প্রতিদিন একাধিক যাত্রীবাহী অটো গাড়ি থেকে আদায় করা হচ্ছে টাকা।
সরেজমিন এলাকাবাসীর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী এসব চাঁদার পরিমাণ প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা মাসে প্রায় ১ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
সাহেবের হাট বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায় চাঁদাবাজির নানা চিত্র। গাড়ির সিরিয়াল নামে ভিন্ন ভিন্ন লোক দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে প্রতিদিন।
সাহেবের হাট বাসস্ট্যান্ডের পূর্ব পাশের অটো গাড়ির সভাপতি যুবলীগ পরিচয়ের সুজন খান ও পঞ্চিম পাশের সভাপতি অটো গাড়ি চালক মিরাজ। পূর্ব পাশের সভাপতি সংগঠন ছাড়া অন্য লোক সভাপতি হওয়ার কারন জানতে চাওয়া হলে অনেক ড্রাইভার বলেন, সুজন খান রাজনীতি করে থানা পুলিশ থেকে শুরু করে সব কিছুই সে সামলায় তাই তাকে আমরা সভাপতি হিসাবে নিয়েছি।
অভিযোগের বিষয় সুজন খান প্রতিনিধিকে বলেন, আমি এক সময় আ.লীগে ছিলাম জাহিদ ভাইর সাথে এখন যুবলীগ কমিটি হলে যুবলীগে যোগ দিবো। তিনি আরোও বলে, আমি ৩ বছর যাবৎ অটো গাড়ির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। অটো গাড়ির ড্রাইভারদের ভাল মন্দ আমরা কিছু লোকে দেখি। কারন সড়কে চলতে অনেক সমস্য হয় এবং অনেক লোকদের ম্যানেজ করে গাড়ি চালাতে হয়। তাই আমরা গাড়ি থেকে মাসিক কিছু টাকা তুলে ট্রাফিক ও থানায় এবং আমাদের একটি সেখ রাসেল নামে সংগঠনের অফিস আছে সেখানে কিছু টাকা ব্যয় করি। তবে করোনাকালে এমন চাঁদা তোলা অমানবিক হয় না সুজন খান বলেন, আমরা কিছু দিন চাঁদা তুলি নাই এখন আবার তুলে তাদের দেই এবং এছাড়ও কিছু লোকদের দিতে হয় আমাদের সংগঠনে ব্যয় করি। সে আরোও বলেন, আপনারা তো জানেন বাংলাদেশের সব জাগায় তো এমন চাঁদা তুলে। তাই আমরা তুলে সবাই ভাগবাটোয়ারা করে নেই।
সাহেবের হাট বাসস্ট্যানের অটো গাড়ি থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা আদায় করেন সভাপতি মিরাজ, সাধারন সম্পাদক মোঃ কামাল, কোষাধ্যক্ষ মোঃ শহিদুল নামে তিন ব্যক্তি। তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে বশার নামে এক অটোগাড়ি চালক বলেন, মিরাজ ট্রাফিক পুলিশের লোক। একই কথা বললেন অন্য গাড়ি চালক মিজান। অটো গাড়ি থেকে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের নামে প্রতিদিন চাঁদা আদায় করা হয়ে থাকে। সাহেবের হাটের সাথে কয়েকটি সড়কে চলাচলকারী প্রায় দেড় শতাধিক অটোগাড়ি থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা আদায় হয় পুলিশের নামে।
তবে সভাপতি মিরাজ প্রতিনিধিকে বলেন, আমি প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা চাঁদা আদায় করে সংগঠনের নামে তিন বছর ধরে ব্যাংক একাউন্ট খুলে জমা রাখি। তার কথা অনুসারে ব্যাংকে গেলে দেখা যায়, সংগঠনের নামে একাউন্ট ঠিকিই আছে তাহা খোলা হয়েছে এক বছর। কিন্তু তাতে কোন টাকা জমা নেই, ব্যাংকে কত টাকা আছে জানতে চাইলে সভাপতি মিরাজ বলেন, আমার হিসাব নেই। ব্যাংকে টাকা নেই বিষয়টি মিরাজকে বলিলে সে বলে আসলে এই টাকার ভাগ থানা পুলিশ ট্রাফিক পুলিশসহ স্থানীয় রাজনৈতিক লোকদের দেওয়া লাগে বাকি যাহা থাকে তা দিয়ে আমরা প্রতি বছর পিকনিকের আয়োজন করি।
তবে সংগঠনের সদস্যরা জানেন ব্যাংকে তাদের তিন বছরে বহু টাকা জমা আছে। প্রতিনিধির সাথে একধিক সদস্য বলেন, আমাদের কস্ট করে আয়ের টাকা দৈনিক ২০ টাকা করে আমরা দেই কিন্তু আমরা জানি ব্যাংকে জমা থাকে আর কিছু টাকা বছরে খরচ হয়।
তারা আরোও বলেন, আমরা হিসাব নিতে পারি না কারন হিসাব চাহিলে আমাদের সমস্য হয়। মিরাজসহ ওদের তিন জনের সাথে পুলিশের ভাল সম্পার্ক। তাই আমরা হিসাব চাই না শেষে আমরা গাড়ি চালাতে পারবো না। রোডে চলতে হলে পুলিশের দালালদের কথা মত চলতে হয় না হয় গাড়ির মামলা খেতে হয় এই ভয়ে আমরা কিছু বলি না।
নাম গোপন করে অনেক অটোগাড়ির ড্রাইভার বলেন, যদি পুলিশ টাকা নাই নেয় তাহলে তাদের নাম দিয়ে চাঁদা আদায় করে কি করে। কোনও সময় তো তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় না। এমনকি থানার পাশে বসে চাঁদা আদায় করে পুলিশের কাছে বহু অভিযোগ গেছে কোন সময়তো তাদের জিজ্ঞাসাও করে না। তাদের সামনে বসে চাঁদা তুলে।
অটোগাড়ি আরেক চালক বলেন, গাড়ির সব কাগজ ঠিক থাকলেও জোর করে প্র্রতিটি গাড়িকে বাধ্যতামূলকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে বাধ্য করা হয়। এর পরও প্রতিদিন সন্ধ্যার পর মিরাজ ও আমিনুলসহ কয়েক ব্যক্তি গাড়িপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করে থাকে। টাকা না দিতে চাইলে গাড়ি আটক ও মারধর করে তারা।
তিনি আরো বলেন, মাঝে মধ্যে সাংবাদিক ও প্রশাসন কিংবা দলীয় লোক এসে বাঁধা দিলে চাঁদা আদায় বন্ধ থাকে। পরে বিষয়টি মীমাংসা করে চাঁদা আদায় শুরু হয় পুনরায়।
অভিযোগের বিষয় বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আনোয়ার হোসেন অনুসন্ধান ২৪কে জানান, কিছু কিছু লোক পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন উপায় চাঁদাবাজি করে আমাদের কাছে অভিযোগ আসে। পুলিশ চাঁদা না নিলেও পুলিশের নাম ব্যবহার করে সমাজের কিছু লোক তাদের স্বার্থ হাসিল করে।
তিনি আরোও বলেন, রাজনীতি কিছু লোক আছে পুলিশকে পর্যন্ত বিক্রি করে আমরা কিছুই বলতে পাড়ি না আমরা কিছু বলতে চাহিলে তারাই আবার আমাদের নামে মিথ্যা অপবাদসহ যত প্রকার পুলিশের নামে অপবাদ দেওয়া যায় তার চেয়ে বেশি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে থাকে। পুলিশের নামে কারও চাঁদাবাজির সুযোগ নেই। তিনি বলেন, আমি বন্দর থানায় ওসি হয়ে আসার পর এলাকায় বরিশাল লাহার হাট সড়ক, বরিশাল ভোলা সড়ক, বরিশাল লক্ষিপুর সড়ক নামের সড়কটির সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করেছি।
এমনকি লাহার হাট-চন্দ্রমোহন খেয়া ঘাট, নেহালগঞ্জ খেয়া ঘাট, চর কাউয়া খেয়া খেয়া ঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ে বিষয়টি নিয়ে ঘাটের খেয়া মাঝিদের সাথে ও ইজারাদারের সাথে কথা বলে সঠিক ভাড়া নেওয়া জন্য অনুরোধ করছেন তা না হলে আইনীয় ভাবে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান তাদের। তিনি বলেন, তবে রাস্তায় রাস্তায় যেসব চাঁদাবাজির অভিযোগ রয়েছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করবেন।