শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দিনাজপুরের ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি

দিনাজপুরের ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি

নিউজ ডেস্ক :: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এক আদেশে তাদের ঢাকায় বদলির নির্দেশ দেয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের এসব পদে পদলি করে নিয়োগ দেওয়া হলো।

গত ০২ সেপ্টেম্বর দিনাজপুরে সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায়। গুরুতর আহত ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবাকেও পরে সেখানে ভর্তি করা হয়। হামলার ঘটনায় পুলিশ ও র‌্যাব বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্বামী-স্ত্রীকে এক কর্মস্থলে রাখতে আপাতত এই বদলি আদেশ দিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯