শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় রুপিসহ বিজিবির হাতে আটক ২

চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় রুপিসহ বিজিবির হাতে আটক ২

নিউজ ডেস্ক :: চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় রুপিসহ পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাবলু পাল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার বাংলাদেশি সহযোগী নির্মল কুমার (৩২) নামের এক ব্যক্তিকেও আটক করা হয়। শনিবার বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর-কালীগঞ্জ সড়কের তেঁতুলিয়া চেকপোস্টে চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল তেঁতুলিয়ার চেকপোস্টে তাদের ধরতে বসে থাকেন। চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জগামী যাত্রীবাহী বাস স্বপনীল পরিবহন চেকপোস্টে আসলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তাতে তল্লাশি চালায়। এ সময় ভারতীয় ৩১০০ রুপিসহ বাবলু পালকে অবৈধভাবে বাংলাদেশে আসার কারণে আটক করা হয়।

সেই সঙ্গে মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তোষ কুমার পালের ছেলে নির্মল কুমার পালকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯