শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল নির্বাচন অফিসের গেটে তালা, রৌদ্রে দাঁড়িয়ে সেবার নামে হয়রানির

বরিশাল নির্বাচন অফিসের গেটে তালা, রৌদ্রে দাঁড়িয়ে সেবার নামে হয়রানির

আনোয়ার হোসেন :: বরিশাল নির্বাচন অফিসে সেবা নিতে আসলে জনগনের এক থেকে দুই ঘন্টা রৌদ্রতেজে দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অফিসের গেটে তালা মেরে রৌদ্রের মধ্যে সিরিয়ালে ধাড় করিয়ে জানালা দিয়ে সেবা দিচ্ছে বরিশাল নির্বাচন অফিসের কর্মকর্তারা। সদর উপজেলা বন্দর থানার লাহার হাট থেকে আশা পারভিন বলেন, ২০০৮ সালে পারভিন নতুন ভোটার হিসেবে নিজের নাম নিবন্ধন করেন। ভোটার হওয়ার দুই বছর পর পান জাতীয় পরিচয়পত্র। তবে পরিচয়পত্র পেয়ে দেখেন জন্ম তারিখ ভুল। সংশোধনের জন্য একাধিকবার নির্বাচন অফিসে এসেও কোনো সমাধান পাননি তিনি।

 

সে আরোও বলেন, সব চেয়ে বরিশাল নির্বাচন অফিসের লোকেরা সেবা নিতে আশা মানুষকে অমানবিক কষ্টদায়ক রৌদ্রতেজে দাড়িয়ে রাখেন ঘন্টার পর ঘন্টা। এত রৌদ্রে মানুষ কি ভাবে দাড়িয়ে থাকে, আমি প্রায় দুই ঘন্টা রৌদ্রে মধ্যে সিরিয়ালে দাড়িয়ে আছি। আর তারা ছায়াতলে বসে মাথার উপর ফ্যান দিয়ে তাদের ইচ্ছা মত সেবা প্রধান করেন। শুধু পারভিন নন, তার মতো অনেকেই ভুল পরিচয়পত্র নিয়ে কিংবা হারিয়ে যাওয়ায় আবেদন করে রৌদ্রে দাড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা।
গতকাল বরিশাল নির্বাচন অফিসে আলাপকালে জামাল হোসেন বলেন, ‘জন্ম তারিখ সংশোধন করতে অফিসে একাধিকবার এসেছি। আর এসে একেক কর্মকর্তা একেক কথা বলেন। বেশ কয়েকবার আসার পর একজন কর্মকর্তা আদালতে হলফনামা, থানায় জিডি, ফরম পূরণসহ আরও কিছু কাজ করতে বলেন। এগুলোর কাগজ জমা দেওয়ার এক মাসের মধ্যে সংশোধন করা কার্ড পাওয়ার কথা। কিন্তু ছয় মাস পরও কার্ড পাননি।’ তিনি আরোও বলেন, নির্বাচন অফিসে এসে ঘন্টার পরা ঘন্টা রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হয়। যে কোনও সুস্থ মানুষ সেবা নিতে আসলে রৌদ্রে অসুস্থ হয়ে যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ায় এ সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু অসাধু কর্মকর্তা ও দালাল। বরিশাল নির্বাচন অফিসেও এমন ভোগান্তির সম্মুখীন হতে হয় বলে জানা গেছে। ভোগান্তি ও টাকা নেওয়ার অনেক অভিযোগ থাকলেও নির্বাচন
অফিসে রাখা হয়নি কোনো অভিযোগ বাক্স। অফিসে গেটে তালা ঝুলিয়ে সেবা নিতে আসা মানুষকে ঘন্টা পর ঘন্টা রৌদ্রে ধাড় করিয়ে জানালা দিয়ে সেবা দিচ্ছে নির্বাচন অফিসের কর্মকর্তারা। আর নির্বাচন অফিসের গেটের বাহিড়ে রৌদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রবীন লোকদের কেউর মাথা দিয়ে গাম পরতে দেখা গেছে। জানালার পাশে সেবা নামে টেবিল নিয়ে বসা সাইফুল নামে এক কর্মকর্তার কাছে এই অমানবিক সেবা বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, অফিস কর্মকর্তারা যেভাবে বলে আমরা তাই করি। কিন্তু হাজার মানুষের সেবায় সাইফুল সহ মাত্র তিন জনকে দেখা গেছে অফিসে। বেলা সাড়ে এগারটার সময়ও অফিসে আসেনি নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি বলেন, আসলে এত রৌদ্রে দাড়িয়ে সেবা দেওয়া তো অমানবিক আপনি নির্বাচন কর্মকর্তাকে জানান। তা না হলে জেলা প্রসাশক সারকে বলেন। তবে জেলা নির্বাচন কর্মকর্তা সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে তাকে পাওয়া যায়নি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯