বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কক্সবাজার ছাড়ল, সোমবার রিপোর্ট পেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কক্সবাজার ছাড়ল, সোমবার রিপোর্ট পেশ

নিউজ ডেস্ক :: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত কাজ শেষ করে শনিবার বিকেলে কক্সবাজার ত্যাগ করেছে। কমিটির ৪ সদস্যকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। ওই দিনই মন্ত্রীর হাতে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ কমিটি তাদের রিপোর্টে সিনহা হত্যা কেন ঘটেছে এবং কারা এর জন্য দায়ী, তা চিহ্নিত করেছে। আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে অন্তত ৩০টি সুপারিশও করেছে। প্রায় আড়াই শ’ পৃষ্ঠার এ প্রতিবেদন কম্পিউটার মুদ্রণের কাজ বৃহস্পতিবার শেষ হয়েছে। কমিটির ৪ সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ কমিটির প্রধান হচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কমিটির অন্যান্য সদস্য হলেন- পুলিশের চট্টগ্রাম জোনের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, সেনাবাহিনীর কক্সবাজারের রামুর ১০ ডিভিশনের জিওসির প্রতিনিধি লে. কর্নেল সাজ্জাদ এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী।

মিজানুর রহমান জানান, সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তারা রিপোর্ট জমা দেবেন।

এদিকে পুলিশের ৪ সদস্য উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে রোববার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম। সিনহা হত্যায় দায়ের করা মামলার তদন্ত করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯