রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীনের হাতে লাদাখের ১ হাজার বর্গ কি.মি. এলাকা

চীনের হাতে লাদাখের ১ হাজার বর্গ কি.মি. এলাকা

নিউজ ডেস্ক :: চলতি বছরের এপ্রিল-মে থেকেই লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে সৈন্য সমাবেশ এবং সামরিক উপস্থিতির মাধ্যমে শক্তি মজবুত করছে চীন। গত ১৫ জুন লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেল আর্মির (পিএলএ) সৈন্যদের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। সম্প্রতি ভারতীয় পত্রিকা ‘দ্য হিন্দু’ জানিয়েছে, বিতর্কিত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) আশপাশে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে আছে। সে দেশের একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে দ্য হিন্দু।

দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, দেপসাং সমতল এলাকা থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে পরিকল্পিতভাবে সেনা-সমাবেশ করেছে চীন। ওই কর্মকর্তা বলেন, দেপসাং সমভূমির টহল পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। ওই এলাকার পরিমাণ প্রায় ৯০০ বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করছে ভারত। ওই কর্মকর্তা বলেন, গালওয়ান উপত্যকায় প্রায় ২০ বর্গ কিলোমিটার এবং হট স্প্রিংস এলাকায় ১২ বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে আছে। প্যাংগং সো লেকের কাছে ৬৫ বর্গ কিলোমিটার এবং চুশুলে ২০ বর্গ কিলোমিটার চীনের নিয়ন্ত্রণে আছে।

দ্য হিন্দু বলছে, প্যাংগং সো লেকের কাছে ফিঙ্গার ৪ থেকে ৮ নিয়ন্ত্রণে নিয়েছে চীনের সামরিক বাহিনী। ফিঙ্গার ৪ থেকে ৮ এর পার্বত্য এই এলাকার পরিমাণ প্রায় ৮ কিলোমিটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯