বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪০ কেজি (এক মণ) ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।
এর আগে, সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকা থেকে একটি ড্রাম ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন- ভৈরব উপজেলার কালিপুর এলাকার আক্কাস মিয়ার ছেলে পারভেজ (২৫), চণ্ডিবের-মধ্যপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে হাফিজ (৩৪), বরগুনার সদর উপজেলার আয়লা-পাতাকাটা এলাকার শামসুল হকের ছেলে শাহ আলম (৪৪) ও ঢাকার আশুলিয়া থানার রুস্তমপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ফয়সাল (২০)।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ভৈরবের নাটাল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ড্রাম ট্রাক থেকে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এসময় ট্রাকটিতে থাকা ওই চারজনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাকটিও। আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।