রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাইকোর্টের দুই প্রশাসনিক কর্মকর্তা অনিয়মের অভিযোগে বরখাস্ত

হাইকোর্টের দুই প্রশাসনিক কর্মকর্তা অনিয়মের অভিযোগে বরখাস্ত

নিউজ ডেস্ক :: শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের নিয়ম পরিপন্থী কাজ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম। এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদেরকে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো।

সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে আদালতের আইনজীবী ও সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বক্স স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯