মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হালনাগাদে ৬৪ জেলা ভিন্ন ভিন্ন যে শ্রেণিতে পড়েছে

হালনাগাদে ৬৪ জেলা ভিন্ন ভিন্ন যে শ্রেণিতে পড়েছে

নিউজ ডেস্ক :: জেলার শ্রেণি হালনাগাদ করেছে সরকার। সম্প্রতি হালনাগাদ করা ৬৪ জেলার শ্রেণির পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আট বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেয়া হয়েছে। অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রেণি অনুযায়ী সরকার এসব জেলায় সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ দেয়। এছাড়া জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা নেয়া ও ত্রাণ বরাদ্দও করা হয় এই শ্রেণি বা ক্যাটাগরির ওপর ভিত্তি করে।

নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় কোনো কোনো জেলার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। আগে জেলার শ্রেণি এক জায়গায় ছিল না, পরিপত্রের মাধ্যমে সেগুলোকে একত্রিত করা হয়েছে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

হালনাগাদের পর ‘বিশেষ ক্যাটাগরি’র ছয়টি জেলা, ২৬টি ‘এ’ ও ২৬টি ‘বি’ এবং ছয়টি ‘সি’ শ্রেণির জেলা রয়েছে।

ঢাকা বিভাগ > গুরুত্ব বিবেচনায় ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েছে। যদিও মাত্র পাঁচটি করে উপজেলা রয়েছে এই দুটি জেলার। এই বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। মাদারীপুর ‘সি’ শ্রেণির জেলা।

চট্টগ্রাম বিভাগ> এ বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরিতে। কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির জেলা। বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর রয়েছে ‘বি’ শ্রেণিতে।

রাজশাহী বিভাগ> রাজশাহী বিভাগের রাজশাহী জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরির মধ্যে। বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা।

রংপুর বিভাগ> রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুর জেলা ‘এ’ শ্রেণিভুক্ত। ‘বি’ শ্রেণিতে রয়েছে- গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।

খুলনা বিভাগ> খুলনা বিভাগের খুলনা বিশেষ ক্যাটাগরির জেলা। বাগেরহাট ও যশোর ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।

বরিশাল বিভাগ> বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণির জেলা। এই বিভাগের ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরির এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলা।

সিলেট বিভাগ> সিলেট বিভাগের চারটি জেলাই ‘এ’ শ্রেণির। এই বিভাগের অধীন জেলাগুলো হলো- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

ময়মনসিংহ বিভাগ> ১৩টি উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এ বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণি, জামালপুর ও শেরপুর জেলা ‘বি’ শ্রেণির অন্তর্ভুক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯