সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক :: হানিফ সংকেতের ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার অনুসন্ধান ২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

গত সাত বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এছাড়া দীর্ঘদিন ধরে রক্তনালিতে ইনফেকশন ও কিডনি রোগেও ভুগছেন আকবর।

হাসপাতালে ভর্তির বিষয়ে কানিজ ফাতেমা বলেন, শরীর বেশিমাত্রায় খারাপ হয়ে পড়লে রোববার তাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট না থাকায় হাসপাতাল ভর্তি নেয়নি। আজকে ভর্তি করিয়েছি। ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। সবাই তার জন্য দোয়া করবেন।

আকবর গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ীপত্র) অনুদান দেন। সেই অনুদানের টাকায় স্বামীর চিকিৎসা চালিয়ে নেয়া হচ্ছে বলেই জানালেন তার স্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯