সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনসহ সব চলবে

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনসহ সব চলবে

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে শনাক্তের সংখ্যাও। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জনে।

দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে না অধিকাংশ মানুষজন। খোদ রাজধানী ঢাকাতেই এখন যানজট লেগে থাকছে। বাসগুলো স্বাস্থ্যবিধি মানছে না। পাশের একসিট খালি রেখে গণপরিবহন চলার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।

৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে এজন্য। কিন্তু বেশি ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে গণপরিবহনে। শপিংমলেও মানা হচ্ছে না নিয়ম-কানুন। ফলে দেশে করোনা সংক্রমণের অনেকদিন পার হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে এর কোনো বিকল্প নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯