রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে দ্বিধাবিভক্তি শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে দ্বিধাবিভক্তি শুরু

অনলাইন নিউজ :: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে দ্বিধাবিভক্তিশুরু হয়েছে।দেশটির নীতিনির্ধারকদের একাংশ যথাসময়ে নির্বাচনের পক্ষে হলেও ভোটকেন্দ্রে গিয়ে ভোটদানের পক্ষে নয়। –সিএনএন, বিবিসি

নীতিনির্ধারকদের একজন রিপাবলিকান দলের থিংকট্যাংক ড্যানিয়েল গ্রিফথ সিএনএনকে রোববার বলেন, ভোট হতে হবে ডাকবাক্সে অথবা ই-মেইলে। অন্য পক্ষ চাইছে প্রচলিত নিয়মেই ভোট হবে এবং জনগণ সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ভোট দিতে যাবেন ভোটকেন্দ্রে। দেশটির পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছে যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোটগ্রহণের ফলাফল ভালো হবে না। তারা আশঙ্কা করছে নির্বাচনের দিন (৩ নভেম্বর) গণনার জন্য ডাকযোগে পাঠানো সব ব্যালট সময়মতো না-ও পৌঁছাতে পারে।

ইউএসপিএসের পক্ষ থেকে এও বলা হয়েছে, ফেডারেল সরকার যদি ২২ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়, তাহলে তারা ভোটের কাজ সুন্দরভাবে করতে পারবে। কিন্তু গত শুক্রবার ট্রাম্প ইউএসপিএসের এমন দাবি নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের মতে, জনগণের আয়কর হিসেবে দেওয়া অর্থ থেকে ভোটের জন্য অর্থ দিতে রাজি নন। সমপ্রতি অ্যাক্সিওস/সার্ভে মানকির চালানো জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে আর ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। কর্তৃপক্ষ ভোটারকে ব্যালট পাঠালে সেই ব্যবস্থাকে ‘মেল ইন’ বলা হয়।

কোনো ভোটার বিশেষ কারণ দেখিয়ে ডাকযোগে ভোটের আবেদন জানালে সেটিকে ‘অ্যাবসেন্টি ব্যালট’ বলা হয়। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯