রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর খবর ঘোষণা করেন। এর আগে ছোট ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি জানান, তার ছোট ভাই খারাপ সময় পার করছেন। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।