মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে যথাযোগ্য মযার্দায় জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালন

ঝালকাঠিতে যথাযোগ্য মযার্দায় জেলা পুলিশের জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মযার্দায় জাতীয় শোক দিবস পালন করেছে ঝালকাঠি জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন এবং সম্মান প্রদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একই দিন বাদ যোহর ঝালকাঠি জেলা পুলিশ কতৃক ঝালকাঠি পুলিশ লাইনে ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা এবং জাতির পিতার রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি পুলিশ লাইন ড্রিলসেডে আয়োজিত আলোচনা সভা শেষে মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯