রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের বিক্রম কুমার, বাংলাদেশে নতুন হাইকমিশনার

ভারতের বিক্রম কুমার, বাংলাদেশে নতুন হাইকমিশনার

vikram doraiswami, appointed new indian envoy bangladesh, rtv news, rtb online

নিউজ ডেস্ক :: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন বিক্রম কুমার দোরাইসামি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিক্রম দোরাইসামি ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রীভা গাঙ্গুলি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন।

বিক্রম দোরাইসামি বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিগগিরই ঢাকায় তার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার।

বিক্রম কুমার দোরাইসামি এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এদিকে, রীভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯