রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ৯ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। জেলাপুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ।
এই ঘটনায় বুধবার ৫ আগস্ট নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে একটি মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে একই দিন রাত ১০ টায় টেকনাফ থানায় এটি হত্যা মামলা হিসেবে রুজু করা হয়।
মামলা নং সিআরঃ ৯৪/২০২০ ইং টেকনাফ। ধারা দন্ড বিধির ৩০২, ৩০১ ও ৩৪। মামলাটি রুজু করার সাথ সাথে সকল আসমীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।
এই মামলায় শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই লিয়াকত হোসনকে ১ নং ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নং আসামী করে অন্যান্য ৭পুলিশসহ ৯ জনকে আসামী করা হয়েছে।
আসামীদের অন্যান্যা হলেন-এসআই নন্দলাল রক্ষিত, কনেস্টবল সাফানুর করিম, কনেস্টবল কামাল হোসেন, কনেস্টবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এসআই টুটুল ও কনেস্টবল মোঃ মোস্তফা। এই মামলার ৭ আসামী বৃহস্পতিবার কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করে। ওই ৭ আসামী এখন কক্সবাজার কারাগারে রয়েছে।
তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামীদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডমন্জুর করে।