রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে এবার তাণ্ডব চালালো হারিকেন আইসায়াস, নিহত ৫

যুক্তরাষ্ট্রে এবার তাণ্ডব চালালো হারিকেন আইসায়াস, নিহত ৫

নিউজ ডেস্ক ::মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার তাণ্ডব চালালো হারিকেন আইসায়াস। ঘণ্টাখানেকের ঝড়ে নিউইয়র্কসহ দেশটির বিভিন্ন স্থানে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। উত্তর ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় ৩৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা। খবর সিএনএন ও বিবিসির।

ঘূর্ণিঝড় আইসায়াস মঙ্গলবার ভোরে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর ক্যারোলাইনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলাইনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি নেমে আসে। মাত্র ৪০ মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে।

এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে নিউইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আইসায়াস। নিউইয়র্কে ঘূর্ণিঝড় আইসায়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। কোথাও কোথাও ঘর-বাড়িও ভেঙে পড়েছে।

নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, শহরের ব্রায়ার উডে গাছ ভেঙে পড়ে ঘর ভেঙে মারিও সাইলস নামে ৬০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। এ ছাড়া নর্থ ক্যারোলাইনায় দুজন, মেরিল্যান্ডে একজন, ডেলায়ারে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চল ও বাহামায় ঘূর্ণিঝড়ে মারা যায় আরও দুজন।

ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে হাডসন নদীর অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। নিউজার্সি ট্রানজিটসহ কিছু স্থানে ফেরি ও রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। নিউজার্সির গভর্নর ঝড়ের তাণ্ডবের কারণে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতি অল্পের উপর দিয়ে হলেও করোনা মহামারির মধ্যে তা যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি বিপর্যয় ডেকে এনেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯