সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হবিগঞ্জের দুই বেসরকারি হাসপাতালে পরীক্ষা ছাড়াই রিপোর্ট মিলছে

হবিগঞ্জের দুই বেসরকারি হাসপাতালে পরীক্ষা ছাড়াই রিপোর্ট মিলছে

নিজস্ব প্রতিবেদক :: লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, পরীক্ষা ছাড়াই ভুয়া টেস্ট রিপোর্ট ও দায়িত্বশীল মেডিকেল কর্মকর্তা না থাকায় হবিগঞ্জে দুই বেসরকারি হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া টেস্ট পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা বলেন, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর রোডে এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। হাসপাতালটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় কোর্ট স্টেশন রোড এলাকার হবিগঞ্জ হসপিটালে গিয়ে তাদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ দেখতে পাই। তাদের হাসপাতালে পরীক্ষা ছাড়াই ভুয়া টেস্ট রিপোর্ট দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন আরও বলেন, তাদের হাসপাতালে দায়িত্বশীল মেডিকেল কোনো কর্মকর্তা নেই। এসব কারণে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা করেছেন হবিগঞ্জের মেডিকেল কর্মকর্তা ওমর ফারুক। অভিযানকালে ভুয়া টেস্টের পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশ দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯