রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে মধ্যাকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে অঙ্গরাজ্যের সল্ডোটনা এলাকার আকাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আলাস্কার এক আইনপ্রণেতাও রয়েছেন। বিমান বিধ্বস্তের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও ডব্লিউবিটিভির।

আলাস্কা স্টেট ট্র‍ূপারস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বিমানের একটিতে একাই ছিলেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ। তিনি নিজেই বিমান চালাচ্ছিলেন। অন্য বিমানটিতে পাইলট ছাড়াও ছিলেন ৪ জন পর্যটক ও এক গাইড।

কর্তৃপক্ষ জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষের পর সল্ডোটনা শহরের বিমানবন্দরের কাছাকাছি বিমান দুটি বিধ্বস্ত হয়। বিমান দুটির ধ্বংসাবশেষ পড়েছে স্টার্লিং হাইওয়ের ওপর। দুর্ঘটনায় আরোহীদের কেউই জীবিত নেই। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপরজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। নিহতদের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯