রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনা‌ফ উপ‌জেলায় একটি চেক‌পো‌স্টে পু‌লি‌শের গু‌লি‌তে সাবেক এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড় ১০টার দিকে উপজেলার বাহারছড়ায় মে‌রিন ড্রাইভ সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) যশোরের ১৩ বীর হেমায়েত সড়কের সেনানিবাস এলাকার প্রয়াত এরশাদ খানের ছেলে। তিনি বিএমএ লং কোর্সের ৫০তম ব্যাচের কর্মকর্তা। বছর দু’য়েক আগে তিনি অবসরে যান।

পুলিশ বলছে, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ তার ব্যা‌ক্তিগত গা‌ড়ি‌তে ক‌রে একজন স‌ঙ্গীসহ টেকনাফ থে‌কে কক্সবাজার যাচ্ছিলেন। ‌মে‌রিন ড্রাইভ সড়‌কের বাহারছড়া চেক‌পো‌স্টে পু‌লিশ গা‌ড়ি‌টি থা‌মি‌য়ে তল্লাশি কর‌তে চাই‌লে তিনি বাধা দেন। এই নি‌য়ে তর্ক-বিত‌র্কের এক পর্যা‌য়ে রাশেদ তার কা‌ছে থাকা পিস্তল বের কর‌লে পুলিশ গু‌লি চালায়। এ‌তে রা‌শেদ গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

কক্সবাজা‌রের পু‌লিশ সুপার (এসপি) এ‌বিএম মাসুদ হো‌সেন জা‌নান, সামলাপু‌রের লোকজন ওই গা‌ড়ির আ‌রো‌হীদের ডাকাত স‌ন্দেহ ক‌রে পু‌লিশকে খবর দেয়। এই পরিস্থিতিতে পু‌লিশ চেক‌পো‌স্টে গা‌ড়ি‌টি থামা‌নোর চেষ্টা ক‌রে। কিন্তু গা‌ড়ির আ‌রো‌হীদের একজন পিস্তল বের ক‌রে পু‌লিশ‌ের ওপর গু‌লি করার চেষ্টা ক‌রেন। আত্নরক্ষা‌র্থে সে সময় পু‌লিশ গু‌লি চালায়। এতে ওই ব্যক্তি মারা যায়।

এস‌পি জানান, এই ঘটনায় দু‌টি মামলা হ‌য়ে‌ছে, আটক করা হয়েছে দুই জন‌কে। পু‌লিশ পিস্তল‌টি জব্দ ক‌রে‌ছে। মেজর (অব.) রা‌শেদ এক‌টি তথ্যচিত্র ধার‌ণের কা‌জে এক নারী ও তিন পুরুষ সঙ্গীসহ এক মাস ধ‌রে হিমছ‌ড়ির এক‌টি রেস্টহাউ‌সে অবস্থান কর‌ছি‌লেন।

এদিকে একটি সূত্র জানিয়েছে, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি তদন্তে একজন উপ-সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ ব্যাপারে রাশেদের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯