শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আগামীকাল বরিশালে দেড় হাজার পরিবারে ঈদ উদযাপন করবে

আগামীকাল বরিশালে দেড় হাজার পরিবারে ঈদ উদযাপন করবে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা ও মহানগরীর দেড় হাজার পরিবার শুক্রবার ঈদুল আজহা উদযাপন করবে। দেড় হাজার পরিবারের কয়েক হাজার মুসল্লী আগামীকাল সকাল ৯টায় জেলা ও মহানগরীর ৬টি জামাতে ঈদের নামাজ আদায় করবেন। তারা সকলেই চট্টগ্রামের রওশনহাট দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী।

সৌদিআরব সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে একই দিনে দুটি ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার মো. মতিন সিকদার জানান, তারাই (কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী) বিশ্বের অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপন করেন।

মতিন সিকদার জানান, কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারীদের জন্য আগামীকাল নগরীতে ৩টি এবং জেলার বাবুগঞ্জ উপজেলায় ৩টি পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী মমতাজিয়া জামে মসজিদ, দক্ষিণ সাগরদী মমতাজিয়া জামে মসজিদ ও টিয়াখালী চৌধুরী বাড়ি মমতাজিয়া জামে মসজিদ এবং বাবুগঞ্জের মাধবপাশা দুয়ারী বাড়ি মমতাজিয়া জামে মসজিদ, ভেটেরেনারী কলেজ সংলগ্ন সিকদার বাড়ি মমতাজিয়া জামে মসজিদে ও কেদারপুর হাওলাদার বাড়ি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

৬টি জামাতে দুই উপজেলা দেড় হাজার পরিবারের অন্তত এক হাজার মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করবে। ঈদের নামাজের পরপরই সবাই পশু কোরবানী করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯