রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারের সমালোচনা করছে বিএনপি নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনা করছে বিএনপি নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনার এই সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই সদস্য, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তাই বলে আমরা ঘরে বসে থাকিনি।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু করা সম্ভব, তার সবটাই করছেন। আর বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছে। তারা মানুষের কল্যাণে কিছু করেননি।’

বুধবার দুপুরে যশোরে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগীয় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা সমালোচনা করে তাদের জন্যও সরকার। সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হবে তা সবার জন্য। সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক, অবশ্য অন্ধ সমালোচনা নয়।

তিনি বলেন, সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবে সাংবাদিকদের জন্য কোথাও দেওয়া হচ্ছে না।

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর যতগুলো দেশে মৃত্যুর হার কম তাদের মধ্যে বাংলাদেশ একটি। করোনার এই পাঁচ মাসে দেশে সকল কাজ বন্ধ। কিন্তু একটি মানুষও না খেয়ে মরেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফএইজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু ও যুগ্ম সম্পাদক সাকিরুল কবির রিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯