রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জনপ্রিয়তায় ভাটা পড়েছে, কেউ আমাকে পছন্দ করেন না: ট্রাম্প

জনপ্রিয়তায় ভাটা পড়েছে, কেউ আমাকে পছন্দ করেন না: ট্রাম্প

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির জনপ্রিয়তার উচ্চহারের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তলানিতে থাকা নিজের জনপ্রিয়তা বাড়ানোর লড়াইয়ের কথা উল্লেখ করতে গিয়ে হাসির ছলে তিনি বলেছেন, আমাকে কেউ পছন্দ করেন না।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দেশটিতে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিতর্কিত মন্তব্য ঘিরে ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। আগামী নভেম্বরের নির্বাচনের আগে ভোটারদের মাঝে নিজের অবস্থানের উন্নতি ঘটানোর চেষ্টা করছেন তিনি।

ট্রাম্পের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য এবং দেশটির সরকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি অ্যান্থনি ফাউসি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় অনেক আমেরিকান তার পরামর্শ আন্তরিকতার সঙ্গে শোনেন।

অন্যদিকে, করোনা মহামারি সামাল দিতে গিয়ে ট্রাম্প ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার ঝুঁকিতে ফেলেছেন নিজেকে।

হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ারোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিজের সমর্থনের পক্ষে কথা বলার সময় অ্যান্থনি ফাউসির প্রসঙ্গ তোলেন ট্রাম্প। বলেন, তিনি মনে করেন ওষুধটি করোনা সংক্রমণের ‘প্রাথমিক স্তরে’ কাজ করে।

অধিকাংশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা উচিত নয়। কারণ এটি হার্টের এবং শরীরের অন্যান্য সমস্যার কারণ হতে পারে। বেশ কয়েকটি গবেষণায় ওষুধটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় গত মাসে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের জরুরি ব্যবহার বাতিল করে দেয়।

ট্রাম্প বলেন, শুধুমাত্র ফাউসি এবং টাস্কফোর্সের আরেক প্রখ্যাত সদস্য দেবোরাহ বার্ক্স নয়; বরং করোনাভাইরাস মহামারি মোকাবিলার জন্য তিনি (ট্রাম্প) এবং তার প্রশাসনের প্রশংসা পাওয়া উচিত। তিনি বলেন, সুতরাং এই বিষয়টি কৌতুহলজনক। একজন ব্যক্তি আমাদের জন্য কাজ করলেন; এখন সবাই তাকে নিয়ে উচ্চ চিন্তা করেন এবং আমাকে কেউ পছন্দ করেন না। এটি শুধুমাত্র আমার ব্যক্তিত্বের জন্যও হতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ এবং মৃত্যু আবারও বাড়তে শুরু করেছে। মহামারির ভয়াল ছোবলে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। সূত্র : রয়টার্স।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯