বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লায় প্রাইভেটকারে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কুমিল্লায় প্রাইভেটকারে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লায় প্রাইভেটকারের ভেতর লুকিয়ে পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। বুধবার (২৯ জুলাই) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। দুপুরে র‌্যাব-১১ এর কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আদর্শ সদর উপজেলার উত্তর বাগবের গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. এরশাদ (৩২) এবং বসন্তপুর গ্রামের জলিল মিয়ার ছেলে মো. শাহিন (২৬)।

র‌্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে শহরতলীর চাঁনপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কুমিল্লার র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯